
মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।।
সুনামগঞ্জের ছাতকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র মাদক সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায় ২৩ সেপ্টেম্বর রাত রাত ২:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে ১টি টিম ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর টহল ঠিম উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা করলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত আক্রমণ করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনী তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি এয়ারগান, চায়নিজ কোড়াল, রামদা, বটি দা, সুলফি, কুচ, ঢাল, মাদক, অবৈধ মোটর সাইকেল সহ ৫ জনকে প্রেফতার করেন।
প্রেফতারকৃতরা হলেন জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে রেজাউল করিম( ২৮), আব্দুল মতিনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৭), সুলেমান মিয়ার ছেলে আমির হোসেন ইকবাল (২৯), আব্দুল কাদের এর ছেলে লায়েক হোসেন (২৬) ও আফজাল হোসেন(২০)।
এই ঘটনায় এসআই মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ছাতক থানায় অস্ত্র, মাদক ও পুলিশ সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ সফিকুর রহমান খাঁন বলেন আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং অপরাধী যতো প্রভাবশালীই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না এরকম অভিযান অব্যাহত থাকবে।