
সেলিম হোসেন।।
বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের মৃত্যু হয়।
বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আশিকুর রহমান আশিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আশিক ওই গ্রামের আকবর আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) বেলা ২টার দিকে আশিক দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে এনে বাড়িতে সেবন করেন। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তিনি প্রচণ্ডভাবে বমি করতে থাকেন। পরপর কয়েকবার বমি করতে থাকেন। তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় অবস্থার অবনতি হলে
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিনি মারা যান।
আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে তিনি এই কাজ করেছে তা এখনো জানা যায়নি।