
হামিম ফরহাদ সায়েম।।
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামুর মেরংলোয়া গ্রামের বাসিন্দা উষা বড়ুয়া। আজ (মঙ্গলবার) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত উষা বড়ুয়া ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের রতন বড়ুয়ার মেয়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন উষা বড়ুয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতের পরিবার ও স্বজনরা তার মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে পড়েছেন।