প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
মাদারীপুরে,পীর-সাহেব চরমোনাইর মহাসমাবেশ অনুষ্ঠিত

সঞ্জয় বাড়ৈ।।
আজ মাদারীপুর শহরের, লেকপাড়ে,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর বিশাল জনসভা ও বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি, জনাব রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। দুপুর ২টা থেকে- ডাসার,কালকিনি,রাজৈর ও শিবচর উপজেলা থেকে হাজার হাজার,জনতা মিছিল সহকারে, সভাস্থলে উপস্থিত হন। পিআর পদ্ধতিতে,আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়া,গনহত্যার বিচার,জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার সহ পাঁচ দফা দাবিতে,জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে তাদের এই মহাসমাবেশ। মহাসমাবেশ কে সাফল্যমণ্ডিত, করার জন্য দূর দূরান্ত থেকে পীর সাহেবের, ভক্ত ও অনুসারীরা উপস্থিত হয়েছেন। সমাবেশেস্থলের নিরাপত্তার জন্য, বিপুল পরিমাণ পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।