প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
৯ বিজিবি রুমা ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরন

বান্দরবান জেলা প্রতিনিধি।।
অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ (বুধবার) ৯ বিজিবি রুমা ব্যাটালিয়ন কর্তৃক রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ বিজিবি রুমা ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি, পদাতিক।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে: কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি, পদাতিক বলেন- অত্র বিদ্যালয়ে প্রাক প্রাথমিক - ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৪৬৭ জন অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে যা শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়ক সামগ্রী হিসেবে মানসম্মত শিক্ষা নিশ্চিতে অনুপ্রাণিত করবে। সেই সাথে ভবিষ্যতেও বিজিবি সবসময় শিক্ষার্থীদের সহয়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ মহতি উদ্যোগের কারণে, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মং মং মারমা ৯ বিজিবি' রুমা ব্যাটালিয়নের জোন কমান্ডারকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।