প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
পাবনার বেড়ায় নদীর ঘাট দখল নিয়ে সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি।।
পাবনার বেড়ায় নদীর ঘাট নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপির এক পক্ষের দাবি।আওয়ামী লীগের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শামসুল হক টুকুর নিজ এলাকা হওয়ায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির দ্বন্দ্বের কারণেই এ সংঘর্ষ ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সেটা খোঁজার দরকার আছে বলে মনে করি না। তাই এবিষয়ে আর কিছু বলতে পারছি না।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।