প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
সৎ ভাই এর হাতে ছোট ভাই খুন

দয়াল বড়ুয়া।।
নাইক্ষ্যংছড়ি কুতুপালং শীলপাড়াতে সোহেল বড়ুয়া
নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে।
নাইক্ষ্যংছড়ি থানার কুতুপালং শীলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে সৎ বড় ভাই সোপন বড়ুয়া (৩২) দা দিয়ে ছোট ভাই সোহেল বড়ুয়া (১৯) কে আঘাত করেন। পরে আহত অবস্থায় সোহেল বড়ুয়া কে এমএসেফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই রিমন বড়ুয়া বলেন, সোহেল বড়ুয়া ও সোপন বড়ুয়া, রোপন বড়ুয়া সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।
এলাকা বাসী জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।