প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
সিলেটে রিকশা চালকের আত্মহত্যা: নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যু

সুমন আহমদ খান।।
সিলেট নগরীতে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক রিকশাচালক; নিহতের নাম মনসুর আলী (৩০)। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর সকালে মিরাবাজার সেবক এলাকা থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর সকালবেলায় মিরাবাজার সেবক এলাকার রাস্তার পাশে এক ব্যক্তি জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।