প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিল ইসলামী আন্দোলন নামের সংগঠন

নুরমিয়ার হাট বাজার এলাকায় আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ইসলামী আন্দোলন নামে একটি সংগঠন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, এরা সৈরাচারের অপকর্ম আড়াল করতে এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এই পথ বেছে নিয়েছে। আমরা চাই না কোনো দলের গুপ্তচর হয়ে ফ্যাসিস্টরা আবার এই এলাকায় ফিরে আসুক।
তাঁরা আরও বলেন, কমিটি বা সংগঠন গঠনের ক্ষেত্রে কোনো বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা জনগণের জন্য ক্ষতিকর হবে। ফ্যাসিস্টদের অবস্থান যেখানেই হোক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তা প্রতিহত করবে।
স্থানীয় নেতারা দৃঢ় কণ্ঠে জানান, জনগণের স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি আপসহীন ভূমিকা পালন করে যাবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।