প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
কালিগঞ্জ বিষ্ণুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মকুন্দপুর খোলপেটুয়া সংলাপ কেন্দ্রে এবং শ্রীরামপুর আগুনমুখা সংলাপ কেন্দ্রে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২২ সেপ্টেম্বর) বিকালে প্রশিক্ষণের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) সহযোগিতায় ছিল স্টেমী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ACCEFS-S প্রকল্প। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল, টেকসই জীবনযাপন এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।পরিচালনায় ছিলেন মোস্তফা কামাল ফিল্ড ফ্যাসিলিটেটর।এতে বক্তব্য রাখেন সিপিপির টিম লিডার এস এম শাহাদাত তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এর বিরুদ্ধে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয় কিশোরী কমিউনিটির প্রতিনিধি সহ মোট দুইটি কেন্দ্রে প্রায় ৫০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এমন উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।এতে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।