প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
শিবচরে মাদক রোধে ইউএনও'র নিকট স্মারকলিপি প্রদান বিএনপি'র

শাখাওয়াত হোসেন মোল্লা।।
মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন, শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা (সাজু) , মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে ইউএনও'র কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটায় যুব সমাজ ধ্বংসের পথে । বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণরা মাদকের শিকার হচ্ছে । উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, মাদকসেবী বৃদ্ধি পাওয়ায়, পারিবারিক অশান্তি, খুন, ডাকাতি,অপরাধ, চুরি, ছিনতাইসহ সমাজবিরোধী নানা অপকর্ম, অপরাধ, কর্মকান্ড,বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনের কঠোর প্রয়োগ। এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নাই । বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি, প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরী । এছাড়া দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বারকলিপি গ্রহণ শেষে ইউএনও এইচ এ ইবনে সামাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে । তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন বদ্ধপরিকর, এবং এর লক্ষ্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে । এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।