
মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনো ঘোষণা না হলেও ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়।
চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে তিনি মাঠে নেমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন ও ৬নং মোমিনপুর ইউনিয়নের মন্ডলের বাজার, বছিরবানিয়া বাজার, জুড়াই বাজার ও ফরিদপুর বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন এস এম জাকারিয়া বাচ্চু। এসময় তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দোকানপাট, বাজার ও জনপথে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান।
এস এম জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার সক্রিয়তা ইতোমধ্যেই সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের সমর্থনকে পুঁজি করে তিনি ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন।
দিনাজপুর-৫ পার্বতীপুর –ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা না হলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু প্রচার প্রচারণায় ব্যস্তসময় পার করছেন। চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে এ আসনে বিএনপির একাধিক প্রার্থী চেয়ে ভোটের মাঠে সক্রিয় হয়ে আছেন এস এম জাকারিয়া বাচ্চু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদান করছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন ও ৬নং মোমিনপুর ইউনয়নের মন্ডলের বাজার, বছিরবানিয়া বাজার, জুড়াই বাজার ও ফরিদপুর বাজারসহ বিভিন্ন বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা করেছেন এসএম জাকারিয়া বাচ্চু। এসময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ।
এসময় আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহŸায়ক ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা দোকানপাট ও বাজারের ব্যবসায়ী ও পথচারীদের কাছে প্রার্থীর পক্ষে সমর্থন চান।