প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
ঝিনাইদহ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাবুল আক্তার।।
ঝিনাইদহে জেলা প্রশাসকের সাথে কালীগঞ্জ উপজেলার কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময়ে উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বীদের নেতা, সাংবাদিক ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রধান অতিথি বলেন, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গাপুজায় আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, সবাই যাতে সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সর্তক থাকবে। পাশাপাশি সমাজের সকলকে সহযোগিতা করার আহবান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।