প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
চান্দিনায় ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

নূর মোহাম্মদ শ্রাবণ।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপির আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাড়েরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাড়েরা ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে শুরু হয়ে গণিপুর, জয়দেবপুর হয়ে গড়ামারা গ্রামে গিয়ে গণসংযোগের সমাপ্তি ঘটে। এতে প্রায় পঞ্চাশটির বেশি মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রায় এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা দোকানপাট ও ঘরে ঘরে গিয়ে সাধারণ জনগণ ও মা-বোনদের হাতে লিফলেট পৌঁছে দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন এবং চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
বাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মেম্বারের আহ্বানে আয়োজিত এ গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মেম্বার, চান্দিনা পৌর যুবদল আহবায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. বজলুর রহমান ও মনির খান।
এছাড়া চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুউল্লাহ বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক খান, পৌর কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক মফিজুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।