প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
বগুড়ার শিবগঞ্জে ডা*কা*তির প্রস্তুতি-কালে জনতা কর্তৃক ৫ ডা*কা*ত আ*ট*ক

সেলিম হোসেন।।
বগুড়ার কাহালুতে ডা*কা*তি*র প্রস্তুতি-কালে জনতা কর্তৃক শিবগঞ্জের ৫ ডা*কা*ত*কে আ*ট*ক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারস্থ।
এলাকাবাসী জানান, অপরিচিত ৫ ডা*কা*ত রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর। পরে সবাই জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। এর ভিতর কেউ কেউ অ*স্ত্র বের করে তাদের হুমকিও দেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানান। অতঃপর তাদের চারদিক থেকে জনগণ ঘেরাও করে তাদের দেহ তল্লাশি করে একটি পি*স্ত*ল সহ ডাকাতির সরঞ্জাম দেখতে পান। এরপর তাদের গ*ণ*ধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের নিটক হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন বাসিন্দা স্বাধীন ইসলাম (৪২) বিহারহাট এলাকার রাকিবুল হাসান (১৮), পিতা হযরত আলী, গ্রাম সংসার দিঘী গ্রামের মনিরুজ্জামান (২৪), পিতা মোজাফ্ফর একই গ্রামের মোঃ জাকারিয়া (২০), পিতা মোঃ বুলু, গ্রাম আলিগ্রাম, মেজবাউল হাসান নাঈম (২২), পিতা ছামছুদ্দিন সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডাকাত দলের কাছ থেকে উদ্ধারকৃত ১টি পি*স্তল, ১ টি চা*পা*তি, একটি বার্মিজ চা*কু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। স্থানীয় জনগণ বলেন তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কর্তব্যরত পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ জানায় আটককৃত আসামী থানা হেফাজতে আছেন মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।