
মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে রোগীদের জন্য কেবিন উদ্বোধন করেন জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব দিনাজপুর-২ আসনের সাংগঠনিক অভিভাবক, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের ধারক এবং বাহক, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির মনোনয়ন (ইনশাআল্লাহ) প্রত্যাশী জনাব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক । এ সময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোকছেদ আলী মোঙ্গলিয়া, সাবেক পৌর মেয়র। এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শফিকুল হক ছুটু সহ অনেকেই। উল্লেখ্য বরেণ্য রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক এমপি "মরহুম এডভোকেট এ এফ এম রিয়াজুল হক চৌধুরী ও সুরাইয়া রিয়াজ" নামংকিত এই কেবিন আজীবন সেবা দিয়ে যাবে অসহায় দোস্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চিকিৎসাধীন ব্যাক্তিদের।এ সময় বক্তারা বলেন আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন আগামীর বাংলাদেশ চিকিৎসা সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। তারি ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকের এই শুভ ক্ষনে আমরা উপস্থিত হয়েছি।