প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
আগামী নির্বাচনকে সামনে রেখে ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা

মোঃ আরিফ।।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলতখান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “সুপার ফাইভ” নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ মাস্টার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলোম মেম্বারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমকে আগামী সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, হাফিজ ইব্রাহিম জনগণের প্রিয় নেতা। উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, তাঁদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি—এই শক্তিকে কাজে লাগিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।