প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
লালমাই উপজেলা ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন অনুষ্ঠান

ইব্রাহিম খলিল হৃদয়।।
আজ লালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২/০৯/২০২৫ -২৭/০৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগিতায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদরাসা ও কারিগরি) ২১টি দলের অংশগ্রহণে ২২ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদুল্লাহসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।