প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
বগুড়ায় জোড়া খুনের আসামী আদালত থেকে পলাতক

সেলিম হোসেন।।
বগুড়ায় জোড়া খু*নের আ'সামি আদালত থেকে প'লাতক। বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ডা'কাতি ও জোড়া খু*নের মামলার আ*সামি রফিকুল ইসলাম (৪০) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আফতাব হোসেন এবং তার পুত্রবধূ রিভা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার মামলার আসামি।
আদালতে হাজিরা শেষে তাকে যখন কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল, তখনই তিনি কৌশলে হাজতখানার সামনে থেকে পালিয়ে যান। এই ঘটনায় কর্তব্যরত পুলিশের অবহেলাকে দায়ী করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামি রফিকুলকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। তার বিরুদ্ধে মাদকসহ আরও চারটি মামলা রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।