প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন

মোঃ সাজ্জাদ শেখ সুমন।।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চন্দ্রা জ্ঞানভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতরা হলো-উপজেলার জ্ঞানভান্ডার এলাকার মিন্টু মিয়ার ছেলে লাবিব (২ মাস), ডাইনকিনি এলাকার মজনু মিয়ার ছেলে আহসান হাবিব (৩), হরতকিতলার পরমানিকের ছেলে মনির হোসেন (৩২) ডাইনকিনি এলাকার মেহেদীর ছেলে সিদরাতুল মোনতাহার (২০ মাস)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার কুমার বনিক শিয়ালের কামড়ে শিশুসহ চারজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক তাকে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চন্দ্রা জ্ঞানভান্ডার এলাকায় পুরাতন (ভাঙ্গারি) একটি দোকানের সামনে শিয়ালের কামড়ে এক যুবক আহত হয়। এরপর শিয়ালটি পাশের এক বাসার কক্ষে ঢুকে বিছানায় শুয়ে থাকা এক শিশুর ঘাড়ে কামড় দিয়ে আহত করে। এ সময় আরও দু'জনকে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থলেই শিয়ালটি মেরে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন ও আহত পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় এক শিশু আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।