প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
খোলাহাটিতে ক্ষুদ্র কুটির শিল্প মেলায় অবৈধ লটারি বন্ধে ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ

মোঃ মশিউর রহমান।।
বদরগঞ্জের খোলা হাটি হাসিনা নগরের মাঠে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে অবৈধ লটারি সার্কাসের নামে যাত্রা পালার যে নগ্ন নৃত্যের মহোৎসব শুরু হয়েছে এবং এর ক্ষতিকর প্রভাব কিভাবে সমাজে ছড়িয়ে পড়েছে উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ভিডিও চিত্রটি।কয়েকটি গ্রাম থেকে আসা ক্ষতিগ্রস্ত লোকজন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট তারা তাদের সমস্যার কথা জানান।
ভুক্তভোগী লোকজন অভিযোগ করেন,তাদের সন্তানরা লটারি টিকেট ক্রয়ের টাকা জোগাড় করতে বাসা- বাড়ির ধান-চাল সহ দামি জিনিসপত্র বিক্রি করে গুলোকে সর্বশান্ত করছে।তারা অবিলম্বে লটারি বিক্রয়ের ব্যবসা বন্ধ করার জন্য কর্মকর্তার নিকট
আবেদন-নিবেদন করেছেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বত্র লটারি বিক্রয় বন্ধের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।