প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
বিএনপি নেতার পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিতর্কে আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জের সলংঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার আকন্দপাড়া এলাকায় মাছ চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে। তিনি মৃত মছির উদ্দিনের ছেলে।
অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম হোসেনের পুকুর থেকে রাতের আঁধারে মাছ চুরি করে নিজস্ব পুকুরে ছাড়েন আব্দুল মান্নান। এ কাজে কয়েকজন জেলে ২০ হাজার টাকার চুক্তিতে অংশ নেন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। যদি আমি চুরি করতাম, তবে চোর ধরে রাখতে পারতো। তা না করে কেন ভিডিও করেছে? আমি এলাকায় এসে বিষয়টি দেখবো।”
অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকার জনসাধারণ বলেন, তার উপর আগেও চাঁদাবাজির অভিযোগ হয়েছে কিন্তু আওয়ামীলীগের দাপটে কেউ কিছু করতে পারে নাই । তারা প্রশাসন ও গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন এ ধরনের অপকর্ম বন্ধ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।