প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
কয়রায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

এসকে এম মহসিন রেজা।।
খুলনা এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসাবে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্তাপনা কমিটির (CSMC) সদস্যদের জন্য রক্ষণাবেক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
এতে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির নারী ও পুরুষ মিলে মোট ২৪ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ, ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে ধারণা দেওয়া হয়।
এ আয়োজনে প্রশিক্ষক। এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের টেকনিক্যাল অফিসার শিয়ানু মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেকর ইউপি সদস্য আবু হুরায়রা খোকন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহনারা জামাল সহ কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা জনাব সিজানুর রহমান খান, মিল অফিসার মিলটন মন্ডল এবং টেকনিক্যাল অফিসার অনিক ত্রিপুরা ও জাহাঙ্গীর কবির।
উল্লেখ্য এ কর্মসূচি বাস্তবায়ন করেছে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল।
আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস জার্মানি ও বিএমজে ও (জার্মান সহযোগিতা)
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।