প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
খুলনায় রেলগেটে পিকআপ ভ্যানের ধাক্কায় নিরাপত্তা প্রহরী গুরুতর আহত

মোঃ মেহেদী হাসান।।
খুলনা রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক নিরাপত্তা প্রহরী। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৪) তার পিতার নাম আব্দুস ছাওয়ার কাজী।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন রেলগেট অতিক্রম করার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।