
দয়াল বড়ুয়া।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার খাল থেকে মৃত অবস্থায় এক তরুণীর লা-শ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়ার খাল থেকে লা-শটি উদ্ধার করা হয়।
নি-হত তরুণীর নাম সাজেদা আক্তার (২০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের আজিম উল্লাহর মেয়ে। সন্ধ্যায় তাঁর লা-শ খালে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লা-শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে ম-র্গে পাঠানো হয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণী ১৪ সেপ্টেম্বর স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাইনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর প্রথম আলোকে বলেন, নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা-রধরের পর শ্বাসরোধে তাঁকে হ-ত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। নি-হত তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।