প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
পটুয়াখালী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত,জনজীবনে দুর্ভোগ

পলাশ হাওলাদার।।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির শংকায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষীরা।
মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস। এছাড়া আগামী দুই দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি এবং ঘনীভূত হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।