প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

শাহ মুসফিকার রহমান।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়ন শাখার নতুন অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২১সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ধাপেরহাট বাজারপাড়া এলাকায় এই অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো সুজন মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো তৌফিকুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এম.পি. প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা,তিনি বলেন আগামী দিনে বাংলাদেশ কে মানবিক ও কল্যান রাষ্ট্র গঠনের জন্য আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো এরশাদুল হক ইমন, সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, সাদুল্লাপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের বাইতুল মো রেজাউল করিম,ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর,শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো রোস্তম আলি,বাইতুলমাল মো মামুন মিয়া,আব্দুল খালেক প্রমুখ
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।