প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর রশীদ

আকাশ আচার্য্য।।
দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হান্নান অর রশীদ কলস মার্কায় ৪৯৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
আকাশ আচার্য্য দিরাই উপজেলা ফলাফলে দেখা যায়, হান্নান অর রশীদ বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ী, সমর্থক ও স্থানীয়রা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজয় লাভের পর হান্নান অর রশীদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় দিরাই বাজারের ব্যবসায়ীদের। আমি সর্বদা আপনাদের বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব।”
দিরাই বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার এই বিজয়কে সমিতির উন্নয়ন এবং ঐক্যের পথে নতুন দিগন্ত হিসেবে দেখছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।