
এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে কৃত্রিম ভেজাল পদার্থ পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার, ২১ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস-এর নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)কে বাগদা চিংড়িতে কৃত্রিম পদার্থ পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে ২৫ কেজি চিংড়ি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন,
খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কোনভাবেই বরদাশত করা হবে না। ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে কালিগঞ্জ থানা পুলিশের এসআই সমীর গাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।