
এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা সদর ইউনিয়নের যুবদল নেতা আজহারুল ইসলামের উপর অতর্কিত হামলার প্রতিবাদে কয়রা বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩ টা ৩০ মিনিটে কয়রা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের অনুষ্ঠিত হয়।
এ মিছিলটি কয়রা বাজারের প্রধান প্রধান ঘুরে শেষে কয়রা বাজারের তিন রাস্তার মোড়ে সদর ইউনিয়ন যুব দলের আহবায়ক জনাব আহাদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম, নুরুজ্জামান খোকা ও যুব নেতা আকবর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন হামলা কারিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনি ব্যবস্থা করা না হলে আরো কঠিন এবং কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।