প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

হাবিব হোসেন সেলিম।।
কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে এই অভিযান চালান।এসময় বাগদা চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য পুশ করার অভিযোগে হাতেনাতে নজরুল ইসলামকে আটক করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালিগঞ্জ থানার এস আই সমির গাইন উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।