প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা

এস.এম. পারভেজ।।
ঝালকাঠিতে শামিম হোসেন জয় নামে (৩৬) এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ১০ টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে লেখা-আমার শরীরে যে রোগ বাসা বেদেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছিনা। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুল গুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।