
দয়াল বড়ুয়া।।
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত দিবসটির উদ্দেশ্য হলো পৃথিবী থেকে যুদ্ধ ও সংঘাত চিরতরে নিরসন এবং সেই লক্ষ্যে পৃথিবীর যুদ্ধরত অঞ্চলগুলোয় যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে প্রতিবছর ‘শান্তির ঘণ্টা’ বাজানোর মধ্য দিয়ে দিবসটির উদযাপনের সূচনা হয়। এই ঘণ্টা স্মরণ করিয়ে দেয়, ‘যুদ্ধের পরিণাম মানুষের মৃত্যু।’
আন্তর্জাতিক শান্তি দিবস হলো জাতিসংঘের ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালিত হয়।