প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
ডাসারে-স্কুল ও মাদ্রাসার ৫২তম গ্রীষ্মকালীন খেলাধূলায়-সংঘর্ষ, ধাওয়া ও পাল্টাধাওয়া

সঞ্জয় বাড়ৈ।।
রোজ রবিবার, মাদারীপুর জেলাধীন, ডাসার উপজেলার,বীরমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে, উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছিল। ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসার,গ্রীষ্মকালীন খেলাধুলায়,উপজেলার ১৮টি বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলা শুরু হয়, সকাল ৯টায়।বেশ কিছু খেলা নির্বিঘ্নে সুসম্পন্ন হলেও, কাবাডি খেলা নিয়ে বিতর্ক শুরু হয়,যা সংঘর্ষে রুপ নেয়।প্রায় ২ঘন্টা ধরে চলে, ধাওয়া-পাল্টা।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব সইফ-উল আরেফিন এর প্রত্যক্ষ হস্তক্ষেপ ও থানা অফিসার্স ইনচার্জের সহযোগিতায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিবেচনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা, সবধরনের খেলাধুলা স্থগিত ঘোষণা করেন। এ অবস্থায় এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।