
মোঃ জাকি উল্লাহ।।
রায়গঞ্জ উজ্জীবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সীরাতুন্নবী (স) উপলক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় উজ্জীবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ডাঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক খান জুবায়ের, ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম ও অত্র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মুফতি জাহিদুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।