প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
নওগার পোরশায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন
মোঃ আরিফুল হক সাহিন।।
নওগাঁর জেলার পোরশায় উপজেলায় আজকে বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পোরশা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে দলের নিজস্ব দলীয় কার্যালয়ে। উক্ত আহবায়ক কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক আহবায়ক মোঃ শফিউদ্দিন মন্ডল, ১৮ সালের ১ আসনের মনোনয়ন প্রত্যাশি লায়ন মোঃ মাসুদ রানা, পোরশা উপজেলা বি এন পির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার আলী, বি এন পির ইউনিয়ন নেতা মোঃ আব্দুল গনি সহ সংশ্লিষ্ট বিনপির সকল স্তরের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।