
মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর চিরিরবন্দরের মোস্তফাপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে ১৬টিমের আজ প্রথম রাউন্ডের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দরের মোস্তফাপুর যুব উন্নয়ন সংঘ আয়োজিত উক্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলায় পঞ্চগড় বনাম চিরিরবন্দর বাসুদেবপুর অংশগ্রহণ করে। খেলায় ১/১ গোলে খেলা ক্ষমতা হলে ট্রাইবেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাইবেকারের ৩-১ গোলে চিরিরবন্দর বাসুদেবপুরকে পরাজিত করে পঞ্চগড় জয়ী হন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং ওমরপুর ইউনিয়নের যুগীর ডাঙ্গা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চিরিরবন্দর ড্যাফডিল রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক মোঃ রমজান আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফডিল রেসিডেন্সিয়াল স্কুল এর সভাপতি ইঞ্জিনিয়ার জহির উদ্দিন,নিউ হোপ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আব্দুল জলিল, মুুহুরী রিয়াজুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, চিরিরবন্দর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির