প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
শাহ আলম হত্যার আসামী লাবলু আটক

নুরুল আবছার।।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের শাহ আলম হত্যা মামলার আসামী লাভলু (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
আজ রাত ৩টার দিকে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ান হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লাভলু উপজেলার আধুনগর ঘটিয়ার পাড়া এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।
প্রসঙ্গগত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘটিয়ার পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র লাভলুর কোদালের কোপে শাহ আলম নিহত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।