প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
সরাইলে শারদীয় দূর্গাপুজা উদযাপনে প্রস্তুতিমুলক সভা
মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শনিবার সকাল ১১ টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্টিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু দেবদাস সিংহ রায়। সভায় বক্তব্য রাখেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এনাম খা, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মোঃ জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, উপজেলা এনসিপি নেতা হাজি মোশারফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজারী বৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।