প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
মংলার চিলা বৈদ্যমারী জয়মনি মহাসড়ক টি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা

শেখ তাইজুল ইসলাম।।
মংলা উপজেলার সবথেকে গুরুত্বপূর্ণ সড়ক মংলা জয়মনি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিস উঠে গিয়ে সড়কে দেখা দিয়েছে ছোট বড় গর্ত প্রায় (২০) কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি মংলা উপজেলার অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক
এই সড়ক দিয়ে সুন্দরবন থেকে আমদানিকৃত মাছ মধু ও কাকড়া সরবরাহ করা হয়। এবং বাংলাদেশের অন্যতম খাদ্য গুদাম সাইলো থেকে আমদানি রপ্তানিকৃত মালামাল বহন কারা হয়।
প্রায় ১২ বছর সড়কটি সংস্কার না হওয়ায়
দেখা দিয়েছে ছোট বড় গর্ত যা প্রায়ই দুর্ঘটনার কারণ বিশেষ করে বর্ষার মৌসুমী প্রতিটা খানাখন্দে পানি জমাট বেঁধে থাকায় মোটরসাইকেল ইজিবাইক সিএনজি সহ অন্যান্য গাড়ি চলাচল করতে বেগ পোহাতে হয়।
মংলায় অবস্থিত ইপিজেড ও গার্মেন্টসে কর্মরত প্রায় ১০ হাজার শ্রমিক প্রতিদিন যাওয়া আসা করে এই সড়কটি দিয়ে তাদের এই দুর্বিসহ জীবন দেখার মতো কোনো জনপ্রতিনিধি রাস্তা সংস্কার নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করেন নাই ।
ইপিজেড ও গার্মেন্টস শ্রমিক বহনকারী ইজিবাইক ড্রাইভার মোঃ ইমদাদুল শেখ বলেন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ৩০ মিনিটের পথ দেড় ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় অনেক সময় তো মাঝপথেই যাত্রী নামিয়ে দিতে হয় এবং গাড়ির চাক্কা দুমড়ে মুছড়ে যায়।
চিলা এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম শেখ বলেন এই সড়ক দিয়ে শত শত (টন)মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়
অথচ এই সড়কের করুন অবস্থা তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উপর (ক্ষোভ) প্রকাশ করেন।
চিলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী আকবর হোসেনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি দৈনিক জনতার খবর কে বলেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি দ্রুত সময়ের মধ্যে
সড়কটি সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।
এ বিষয়ে আরো জানতে চাইলে মংলা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নাবিদুল ইসলাম বলেন।
সড়কটি সম্পর্কে আমরা অবগত বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।