প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
লালমনিরহাট ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজুর নির্বাচনী গণসংযোগ

মোঃ নূর আমিন রহমান।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার বিকেলে তিনি উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “মানুষের আস্থা ও দোয়া নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। দেশের কল্যাণ ও এলাকার উন্নয়নই হবে আমার মূল অঙ্গীকার।”
এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাকে স্বাগত জানান। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ চলাকালে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আনোয়ারুল ইসলাম রাজু একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী। তার মাধ্যমে এলাকার মানুষ নতুন করে উন্নয়নের প্রত্যাশা করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।