প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
দিনাজপুর জেলার থানায় আকর্ষিম পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মারুফাত হোসেন

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুরের ফুলবাড়ী থানা ও আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ।
আজ ১৯ সেপ্টেম্বর( শুক্রবার) ফুলবাড়ী থানা পরিদর্শনকালে পুলিশ সুপার , থানার সামগ্রিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন এবং থানার সার্বিক পরিবেশ আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। একইসাথে থানার আওতাধীন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।