প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

ছাতক থানা পুলিশের অভিযানে সিআর-৭৫/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুল তলা গ্রামের মৃতঃ রিয়াছদ আলী'র পুত্র হায়দর আলী (৫২),রহমত আলী (৪৮),হায়দর আলীর পুত্র সুলতান আলী (২৫), রেদোয়ান মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ'র নেতৃত্বে এসআই সাদেক,এসআই রাহিম মিয়া,এসআই গোলাম সারোয়ার,এসআই রেজাউল,এসআই শরীফুল,এএসআই বিশ্বজিৎ,এএসআই তোহা,এএসআই আরিফ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান ধৃত সকল আসামি সহ মামলা নং-২৪ (৮) ২০২৫ এর রিমান্ডের আসামী কোম্পানিগঞ্জ উপজেলার বাহাদুর পুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র মো.আব্দুর রহমান (২৫)-কে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।