প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
ভারতীয় সেনা সদস্যের গুলিতে নিহত হওয়া ফেলানীর ছোট ভাই বিজেবিতে চাকরি

মোহাম্মদ আলী
২০১১ সালের জানুয়ারিতে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিচ্ছেন। গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ১৫ বিজিবির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন।dc
ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ যেন দীর্ঘদিনের এক চাপা বেদনার মাঝে আশার দীপ্তি এনে দিয়েছে। পরিবার ও স্থানীয়দের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করে যাওয়া বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।