প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
টাংগাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সম্পন্ন

মোঃকবির হোসেন।।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সম্পন্ন হয়েছে। গত রবিবার ১৪ থেকে ১৭ সেপ্টম্বর পর্যন্ত এ কর্মী সভা চলে। বুধবার সকালে নাগরপুর ইউনিয়ন ও বিকেলে গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলণের মধ্যদিয়ে কর্মী সভা সমাপ্ত হয়। গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উদয় তারা উচ্চ বিদ্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মাহমুদুল হাসান লিটু, সদস্য সাইফুল ইসলাম বাবু, সাদিকুর রহমান সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক নুরুজ্জামান রানা, আবুল কাশেম মানিক, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান খান বাবু, আব্দুল মজিদ প্রমূখ।
উপজেলা সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি বলেন, কর্মী সভায় প্রতিটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি। ইউনিয়ন সম্মেলণ শেষে প্রতিটি ইউনিয়নে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।