প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
ভূরুঙ্গামারীতে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়

আব্দুল ওয়াহাব।।
আজ (১৮)সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে দঃবলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে দঃবলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল প্রকাশ করে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক (প্রভাষক), ইউপি সদস্য, ৭নং ওর্য়াড, বলদিয়া। বক্তব্য রাখেন জনাব মোঃ মইনুল হক, অবসর প্রাপ্ত হাবিলদার। বক্তব্য রাখেন জনাব মোঃ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, দঃবলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন জনাব ডাঃ মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবক। বক্তব্য রাখেন জনাব মোঃ আলী ওছমান, সহকারী শিক্ষক, দঃবলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন জনাব মোঃ জিয়াউর রহমান,অভিবাবক। বক্তব্য রাখেন জনাবা মোছাঃ হোসনেয়ারা বেগম, অভিবাবক।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জনাব মোঃ নুরুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক, দঃবলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং এলাকার অভিবাবক বৃন্দ।অনুষ্ঠানটি সকলের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সমাপ্তি করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।