
কক্সবাজারের ঈদগাঁওয়ে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্বামীর প্রবাস জীবনের সুযোগে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছেন জেসমিন আক্তার নামে তিন সন্তানের জননী। অভিযোগ উঠেছে তিনি পালানোর সময় নিয়ে গেছেন প্রায় ২ ভরি স্বর্ণ, আড়াই লাখ টাকা, মূল্যবান জিনিসপত্র ও একমাত্র ছেলে সন্তানকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের জসিম মিস্ত্রীর ছেলে প্রবাসী মোহাম্মদ লোটাস কামালের স্ত্রী জেসমিন আক্তার গত ১৫ সেপ্টেম্বর রাতে রশিদ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুরাপাড়া এলাকার নবী আলমের ছেলে মাজেদের হাত ধরে পালিয়ে যান। তবে তিনি বাড়িতে ফেলে যান দুই কন্যা সন্তানকে, তাদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পারিবারিক পরিবেশ।
জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের জসিম মিস্ত্রীর ছেলে প্রবাসী মোহাম্মদ লোটাস কামালের সঙ্গে ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার রমজান আলীর মেয়ে জেসমিন আক্তারের। বিয়ের পর দীর্ঘ এক দশক ধরে সুখেই চলছিল তাদের সংসার। তিন সন্তানের জন্মের পর সংসারকে আরও সুন্দর করে গড়ে তুলতে প্রবাসে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন লোটাস কামাল,কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়।
জেসমিন আক্তার পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন পাশের ইউনিয়ন রশিদ নগর ৮নং ওয়ার্ড মুরাপাড়া এলাকার নবী আলমের ছেলে মাজেদের সঙ্গে। শেষ পর্যন্ত সেই সম্পর্কের টানেই তিনি সংসার, স্বামী ও দুই কন্যাকে ফেলে পালিয়ে যান।
প্রবাসী মোহাম্মদ লোটাস কামাল জানান, তিনি সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্ত্রী তাকে তাড়াহুড়ো করে না আসতে বলে আশ্বস্ত করেছিলেন স্বামীর প্রয়োজন হলে জানাবেন। হঠাৎ স্ত্রীর এমন পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি মারাত্মক মানসিক আঘাত পেয়েছেন।
লোটাস কামাল বলেন, “আমি শুধু আমার ছেলে ইয়াহিয়া নয়, আমার ২ ভরি স্বর্ণ, আড়াই লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্রও হারালাম। তিনি স্ত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়ে শিগগিরই ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
প্রবাসী লোটাস কামালের পরিবার এখন ভেঙে পড়েছে। দুই অবুঝ কন্যা মায়ের জন্য কাঁদছে, আর বাবা চাইছেন ন্যায়বিচার। এ ঘটনা শুধু একটি সংসার ভাঙন নয়, বরং সমাজের জন্যও এক শিক্ষণীয় বার্তাপরকীয়া শুধু পরিবার নয়, শিশুদের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেয়।