প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

একরামুল হক।।
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি বাসটার্মিনাল এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহল অভিযানে প্রায় ৬০ ঘনফুট গোলকাঠ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কাঠ বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় বন রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় বন উজাড় বন্ধে বিজিবির এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ অভিযানকে প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।