প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
সুনামগঞ্জে নবনিযুক্ত জগন্নাথপুর সার্কেলে নতুন সহকারি পুলিশ সুপার যোগদান করে

সুনামগঞ্জ জেলা পুলিশের জগন্নাথপুর সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার (১৮
সেপ্টেম্বর) সকালে সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জগন্নাথপুর সার্কেলের কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর সার্কেলে যোগদানের পূর্বে মো. রফিকুল ইসলাম র্যাব-৫, রাজশাহীতে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।