প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
অনলাইন গেমে আসক্ত হয়ে স্কুল গামী শিক্ষার্থীরা ধ্বংসের পথে
মো:আলামিন হসেন।।
রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম একই পথে প্রতিদিন যেতে হয় আমার। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দোকানের দিকে চোখ যায় দেখে কিছু স্কুল গামি ছেলে ১০থেকে ১২ জন শিক্ষার্থী তারা সবাই স্কুলে না গিয়ে দোকানে আড্ডা দিচ্ছিল কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের স্কুল নাই। তোমরা কি সবাই স্কুলে পড়ো, সবাই বলল হা স্কুলে পড়ি তাহলে স্কুলে যাও নাই বলল না যাই নাই। জিজ্ঞেস করলাম তোমাদের স্কুল কি ছুটি, তখন বলতেছে না স্কুল ছুটি না।তাহলে এখানে কি কর, বলে মোবাইলে গেম খেলি আমি জিজ্ঞেস করলাম কি গেম খেলা মাঝে মাঝে উদ্ভট করে আওয়াজ করো,তখন বলে আমরা ফ্রি ফায়ারএবং পাবজি গেম খেলি। জিজ্ঞেস করলাম তোমরা এত অল্প বয়সে স্মার্ট ফোন পেলে কি ভাবে।তখন বলে অনলাইন ক্লাস করার জন্য মোবাইল ফোন কিনেছি জিজ্ঞেস করা হলো তোমরা কি অনলাইনে ক্লাস করো না ক্লাস করি না। তাহলে ফোন কি কাজে লাগছে তোমাদের, তারা বলে আনন্দ আর মজা করার জন্য লাগছে আমাদের।তাদের বাবা মার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম এত অল্প বয়সে আপনাদের ছেলেদের হাতে এত দামি ফোন দিলেন কিভাবে, তাদের বাবা-মা বলে তাদের নাকি মাস্টার বলেছে অনলাইনে ক্লাস করতে হবে বড় মোবাইলের দরকার, ছেলেদের পড়ালেখার জন্য মোবাইল ফোনটা কিনে দেই।আপনারা কি আপনাদের ছেলে স্কুলে যায় কিনা,তার দিকে খেয়াল করেন কি না, বাবা আমি অন্যের জমিতে দিন মুজরের কাজ করি, সারাদিনে সময় পাইনা খোঁজখবর রাখার। বাবা আমি মূর্খ সুখ্য মানুষ। এত কিছু বুঝিনা ছেলে আবদার করলো তাই ছেলের আবদার রাখার জন্য ফোন কিনে দিয়েছি। আপনি কি জানেন আপনার, ছেলে স্কুলে না গিয়ে দোকানে একসাথে বন্ধুদের সাথে আড্ডা মারে, না বাবা জানিনা।প্রতিটা গ্রাম অথবা শহরে এই গেমে আসক্ত হয়ে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আসুন আমরা সবাই এই মোবাইল গেমকে না বলে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে,প্রাতিষ্ঠান শিক্ষা প্রদান করতে হবে,পারিবারিক শিক্ষা প্রদান করতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।